স্ট্রিম প্রতিবেদক

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কড়া নাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বাংলা বর্ষবরণের মহাযজ্ঞ। শোভাযাত্রা ঘিরে বিশালাকার মোটিফ, মুখোশ ও সরা চিত্রে শেষ তুলির আঁচড় দিচ্ছেন শিক্ষার্থীরা।
চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী শিমুল কুম্ভকার জানান, মোটিফের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন চলছে রঙের কাজ।
চারুকলার বিশাল কর্মযজ্ঞের কোনো প্রাতিষ্ঠানিক স্পনসর থাকে না। মূলত নিজস্ব অর্থায়নে করেন শিক্ষার্থীরা। শিমুলের ভাষ্যে, চারুকলা প্রাঙ্গণে বিক্রয়কেন্দ্র দেওয়া হয়েছে। যেসব মুখোশ, সরা ও পেইন্টিং প্রদর্শিত হচ্ছে, সেগুলো বিক্রির টাকা দিয়ে শোভাযাত্রার বাঁশ, কাঠসহ প্রয়োজনীয় সামগ্রী কেনা হয়।

চারুকলার বৈশাখী আয়োজনের সঙ্গে জড়িয়ে নাজির হোসেনের নাম, যিনি ‘বাঘ পটুয়া’ হিসেবে পরিচিত। গত ২৫ বছর ধরে তিনি পারিশ্রমিক ছাড়াই পহেলা বৈশাখের শোভাযাত্রায় কাজ করছেন।
পহেলা বৈশাখে তাঁর আঁকা পটচিত্র নিয়ে শোভাযাত্রা হয়। নাজির হোসেন বলেন, আমি একটানা কাজ করে যাচ্ছি। পা ব্যথা হয়ে গেছে। তবে উৎসবের প্রতি ভালোবাসা আজও অটুট আছে। শারীরিক কষ্ট ছাপিয়ে সৃজনের আনন্দই আমাদের কাছে বড়।

চারুকলার কেন্দ্রে ছোট-বড় মুখোশ, হাতপাখা, মাটির সরা, নানা পেইন্টিং থাকলেও বিক্রি নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা। এক বিক্রয়কর্মী বলেন, বিক্রি কম হলে আয়োজনে প্রভাব পড়ে। উৎসবের আরও কয়েকদিন বাকি। আশা করছি, শেষ মুহূর্তে আরও বিক্রি বাড়বে।

.png)

দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করার কিছুক্ষণ পরেই সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ‘পেট্রোল বোমা’ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থ্যান দিবস অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ পণ্ড করে দিয়েছে ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে উপাচার্যের বক্তব্য ছাড়াই দ্রুত অনুষ্ঠান শেষ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
যশোরের অভয়নগরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে