স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। প্রস্তুত করা হয়েছে ভেন্যু, জোরদার করা হয়েছে নিরাপত্তা। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজক হিসেবে পাকিস্তান যথেষ্ট আশাবাদী। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ইরান যদি সদিচ্ছা নিয়ে আলোচনায় আসে, তবে যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা চালাকির চেষ্টা করে, তবে মার্কিন প্রতিনিধিদল কঠোর অবস্থান নেবে। মূলত পাঁচটি বড় অমীমাংসিত ইস্যু এই আলোচনার ভাগ্য নির্ধারণ করবে।
লেবানন পরিস্থিতি
ইরানের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান অভিযান এই আলোচনা শুরুর আগেই পণ্ড করে দিতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, এসব কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনার কোনো অর্থ হয় না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে হিজবুল্লাহর প্রশ্নে কোনো ‘যুদ্ধবিরতি’ হবে না। তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েলি অভিযান এখন কিছুটা ঝিমিয়ে আসবে এবং আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন সরাসরি আলোচনা হতে পারে।
হরমুজ প্রণালি
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলবাহী এই জলপথ নিয়ে শুরুতেই স্থবিরতা দেখা দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার প্রাথমিক প্রতিশ্রুতি দিলেও ইরান তা পালন করছে না। বর্তমানে এই উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক ও কয়েকশ জাহাজ আটকা পড়ে আছে। ইরান এই প্রণালিকে নিজেদের সার্বভৌম জলসীমা দাবি করে নতুন ট্রাফিক নিয়ম চালু করেছে। এমনকি সাম্প্রতিক সপ্তাহে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার টোল আদায়ের অভিযোগ উঠেছে, যা নিয়ে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
পারমাণবিক কর্মসূচি
এটি দীর্ঘদিনের সবচেয়ে বড় বিরোধের জায়গা। ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’র অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা। ইরান সিভিল কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দাবি করলেও ট্রাম্প প্রশাসন চায় ইরানের মাটি থেকে সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বন্ধ হোক। যদিও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কিছুটা নরম সুরে বলেছেন যে তারা কেবল সক্ষমতা অর্জনের পথ বন্ধ করতে চান। ২০১৫ সালের জেসিপিওএ চুক্তির পর এখন দুই পক্ষ নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, সেটি বড় প্রশ্ন।
আঞ্চলিক মিত্র
লেবানন, ইয়েমেন, গাজা এবং ইরাকে ইরানের যে প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, সেটি তেহরানের বড় শক্তির জায়গা। ইসরায়েল একে ‘শয়তানের অক্ষ’ হিসেবে অভিহিত করে তা নির্মূল করতে চায়। বর্তমানে ভঙ্গুর অর্থনীতির চাপে থাকা ইরানের সাধারণ মানুষ বিদেশি অভিযানে অর্থ ব্যয় কমানোর প্রত্যাশা করলেও তেহরান প্রশাসন তাদের মিত্রদের ত্যাগ করতে নারাজ।
নিষেধাজ্ঞা প্রত্যাহার
ইরান চায় সকল আন্তর্জাতিক ও মার্কিন নিষেধাজ্ঞা একযোগে তুলে নেওয়া হোক। শুক্রবার ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন যে আলোচনা শুরুর আগে ১২০ বিলিয়ন ডলারের অবরুদ্ধ ইরানি সম্পদ অবমুক্ত করতে হবে। তাঁর দাবি অনুযায়ী এটি আগের একটি সমঝোতার অংশ। তবে ৭ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই সপ্তাহের যুদ্ধবিরতির যে ঘোষণা দিয়েছিলেন, সেখানে অর্থ অবমুক্ত করার বিষয়ে কোনো উল্লেখ ছিল না। এত বিশাল অঙ্কের ছাড় দিয়ে ট্রাম্প প্রশাসন আলোচনা শুরু করবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
সূত্র: বিবিসি

.png)

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ করেছে তাঁর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পিটিআইয়ের সিন্ধ শাখার সাধারণ সম্পাদক ডা. মাসরুরসহ বেশ কয়েক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি বড় তেল কোম্পানি সবশেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) সম্মিলিতভাবে প্রায় ৯ হাজার ৩০০ কোটি ডলার মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৫ হাজার ডলারের কাছাকাছি।
৬ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ফেসবুক থেকে তুলে নেওয়ার ঘটনায় মার্ক জাকারবার্গকে তিন দিনের ভেতর ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিল দেশটির সংসদীয় কমিটি। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়া হয়। খবর এনডিটিভির।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে দূরপাল্লার হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর মজুত প্রায় শেষ। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও প্রিসিশন স্ট্রাইক মিসাইলের (পিআরএসএম) পুরো মজুত ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী।
৯ ঘণ্টা আগে