স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং দমকলকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা বলছেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ৫নং ওয়ার্ডের নাটমুরা পাড়া সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, জেলে হাসিমন দাশের বাড়িতে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দমকা বাতাসের কারণে তা দ্রুত বিস্তৃত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
স্থানীয় বাসিন্দা মুজিব উল্লাহ জানান, অগ্নিকাণ্ডে জেলে, দিনমজুর ও সেলুন দোকানদারসহ ১৪টি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয় অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
এদিকে, ক্ষতিগ্রস্তদের অনেকেই বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে