
ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যায়, পরিবেশের জন্য ততই ভালো।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে অংশগ্রহণমূলক ওয়ার্ড বিপন্নতা বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইএসডিও যৌথভাবে এ সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের আশপাশে থাকা পুকুর, জলাশয় এবং বৃষ্টির পানিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এতে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এর সঙ্গে সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণও জরুরি। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং স্থানীয়ভাবে যে পানির উৎসগুলো রয়েছে, সেগুলোর সংরক্ষণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
দেশের প্রত্যন্ত জনপদের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রতিটি এলাকার মৌলিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সরকার কাজ করছে। কোনো জনপদকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। জনপদের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে। সরকার এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কোনো জনপদ পিছিয়ে থাকবে না। দেশের সর্বত্র সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।
বরেন্দ্র অঞ্চলের মানুষের পানির সংকটের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির চাহিদা পূরণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও এনজিওকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
.png)

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
১৪ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
২৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থা
৩৭ মিনিট আগে