স্ট্রিম প্রতিবেদক

রাজধানী থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যার এই ফ্লাইটের যাত্রী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের ১০-১৫ মিনিট পরই উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। দুর্ঘটনা এড়াতে বিমান পুনরায় ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট।
ল্যান্ডিং গিয়ার জ্যাম থাকায় এবং গতিতে সামঞ্জস্য আনতে আকাশে প্রায় ৪০-৪৫ মিনিট চক্কর দিয়ে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ওড়ার অল্প সময়ের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলট অনেক চেষ্টা করেও ল্যান্ডিং গিয়ার ওপরে তুলতে পারেননি। তিনি বলেন, ‘আমি বিমান চলাচল বিষয়ে বিশেষজ্ঞ নই। তবে মনে হয়েছে, ক্যাপ্টেনের সিদ্ধান্ত ঠিক।’
তিনি জানান, এ সময় বিমানের ভেতরে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে অস্বস্তিকর করে তোলে।
উপদেষ্টা হুমায়ুন কবির আরও বলেন, ‘ল্যান্ডিং গিয়ার কাজ না করায় নিরাপদে অবতরণের প্রস্তুতি হিসেবেই আকাশে দীর্ঘক্ষণ উড়তে হয়েছিল। আল্লাহর রহমতে কোনো অঘটন ছাড়াই বিমান নিরাপদে মাটি স্পর্শ করে।’
বেসরকারি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজের ফিটনেস পরীক্ষার নিয়ম আরও কঠোর করার তাগিদ দিয়ে তিনি বলেন, যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রে সুরক্ষার বিষয়ে আপসের সুযোগ নেই। বেসরকারি বিমান সংস্থাগুলোর প্রতিটি উড়োজাহাজের নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত করা জরুরি; অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে