ধামরাইয়ে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৭
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও সিএনজিচালক রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ইছাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আখি আক্তার (৩০), তার ভাগ্নে মো. জাকারিয়া (১২) ও অটোরিকশা চালক জুয়েল (৪০)।

পুলিশ জানায়, আজ বেলা আনুমানিক আড়াইটার দিকে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইলিয়াস বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত