৪ মাস বাংলাদেশি কর্মী নেবে না লাওস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ও লাওসের পতাকা।
বাংলাদেশ ও লাওসের পতাকা।

বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগের অনুমোদন ও ওয়ার্ক পারমিট দেওয়া সাময়িক বন্ধ করেছে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ লাওস। চলতি বছরের শেষ পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি স্ট্রিমের হাতে এসে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তা বলবৎ থাকবে। এই চার মাস বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক ব্যবহারের পরিকল্পনা, শ্রমিক আমদানির অনুমোদন এবং নতুন কাজের অনুমতিপত্র প্রদান বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো বিদেশি শ্রমিক, বিশেষ করে বাংলাদেশি কর্মীদের ব্যবস্থাপনা লাওসের নিজস্ব আইনের আওতায় আনা। অবৈধভাবে প্রবেশ, মানব পাচার, অনুমোদনহীন দালালের ব্যবহার এবং শ্রমিক আনার পর দায়দায়িত্ব এড়ানো নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, এক প্রতিষ্ঠানের নামে ভিসা নিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করা সম্পূর্ণ বন্ধ করতে চায় দেশটির সরকার।

তবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বড় আকারের প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনার মাধ্যমে কর্মী নেওয়ার সুযোগ রয়েছে। তবে সে ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি ও অবস্থানের বিষয়টি আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি না নিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানের কর্মীকে কাজে লাগাতে পারবে না। যদি কোনো নিয়োগকর্তার বিরুদ্ধে অবৈধভাবে কর্মী আনা বা আইন না মেনে কর্মীদের কাজে লাগানোর প্রমাণ পাওয়া যায়, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত