সরকারের কার্যক্রমে প্রশ্ন তুলে মানববন্ধনের ডাক এনসিপির
স্ট্রিম প্রতিবেদক

অধিকার রক্ষার দাবি ও সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রশ্ন তুলে মানববন্ধনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে এই মানববন্ধন হবে।
এনসিপির অভিযোগ, বিএনপি সরকার সংসদে দুই-তৃতীয়াংশ আসনে দলীয় সংসদ সদস্যদের ভোট ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতাকে কাজে লাগিয়ে জুলাই সনদের আকাঙ্ক্ষার পরিপন্থী বিভিন্ন আইন পাস করছে। দলটির ভাষ্য, এসব আইন ও উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রকে ‘নয়া ফ্যাসিবাদের মোড়কে’ বন্দি করার প্রক্রিয়া চলছে।
নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকারের সুরক্ষা, মানবাধিকার, গুম প্রতিরোধ, র্যাবের নতুন রূপ হিসেবে এসআরবি গঠন, মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার আইনের সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি।
দলটির মিডিয়া উইং জানিয়েছে, বিকেল ৪টায় মানববন্ধন কর্মসূচি শুরু হবে। রাজনৈতিক পর্ষদসহ এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা এতে উপস্থিত থাকবেন।


-40e58c.jpeg)



-d20038-256x144.webp)
