‘পুলিশ দুর্বল, হাসিনা দেশে আসুক’: অডিও ফাঁসে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলাম। সংগৃহীত ছবি
ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলাম। সংগৃহীত ছবি

‘পুলিশ দুর্বল, শেখ হাসিনার এখনই দেশে আসা উচিত’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিতর্কিত অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওতে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ অনেক দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত। এ সময় পুলিশ কিছুই করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

গত দুই দিন ধরে সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে অডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ওসি রাকিবুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত