স্ট্রিম ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। আজ বুধবার রাত ১২টার দিকে ১১ নারী, ২ পুরুষ ও ৭ শিশুকে ঠেলে দেয় তারা। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে বৃহস্পতিবার (২২ মে) পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার আগে একমাস ধরে ভারতের গুজরাটের জেলহাজতে রাখা হয়েছিল তাদের। সংশ্লিষ্ট সীমান্তের বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি ও থানা পুলিশ জানায়, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ৭ নারী ও চার শিশুকে ঠেলে পাঠায় ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের সদস্যরা। পরে বাংলাদেশের ৪০০ গজ ভেতর থেকে তাদের আটক করে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের সদস্যরা।
এছাড়া বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট সীমান্ত দিয়ে ৩ শিশু, ৪ নারী ও দুজন পুরুষকে ঠেলে দেওয়া হয়। ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের জামালদহ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে দেয়। টের পেয়ে বাংলাদেশের ৫০০ গজ ভেতর থেকে তাদের আটক করেন ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ভারত থেকে বিএসএফের ঠেলে দেয় নারী ও শিশুসহ ২০ জনকে। তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের নাগরিকত্ব যাচাইসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে