স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।
এদিকে আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।’
জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। এ ছাড়া গতকাল জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

গ্যাসের বিতরণ লাইনে ত্রুটি মেরামতের কারণে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ মিনিট আগে
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৩৭ মিনিট আগে
বাগেরহাটে খানজাহান আলীর (রহ.) মাজারের দীঘিতে কুমিরের আক্রমণের শিকার কুকুরটি দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। প্রাণীটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসকের করা তদন্ত কমিটি।
১ ঘণ্টা আগে
পাবনায় জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে ইছামতী নদী পুনঃখনন। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় আট দিন ধরে অলস পড়ে আছে প্রকল্পের এক্সকাভেটরগুলো (খননযন্ত্র)। সংশয় তৈরি হয়েছে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে। এতে কাজের দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে