
‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
তিনি বলেন, আগামী ৮ ও ৯ মে রাজধানীর হোটেল রেডিসনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে সাংবাদিক, সম্পাদক, গবেষক, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।
হাসিবুর রহমান জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সাংবাদিকতার অংশীজনদের মধ্যে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে দেশীয় সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, 'বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রায় সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার পাশাপাশি প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।'
কনফারেন্সে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে ২০ জনের বেশি আলোচক এবং ৫০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে ১০টিরও বেশি দেশের বিশেষজ্ঞ যোগ দেবেন। আগামী ৫ মে এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে।
সম্মেলনের কার্যক্রমে থাকবে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক এবং বিশেষ মাস্টার ক্লাস। অংশগ্রহণের জন্য নির্দিষ্ট মাইক্রোসাইটের (www.bdjc.mrdibd.org) মাধ্যমে নিবন্ধন করতে হবে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ১ মিনিট থেকে এই নিবন্ধন শুরু হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আবেদন গ্রহণ করা হলেও চূড়ান্ত নির্বাচন করবেন আয়োজকরা।
এছাড়া ঢাকার বাইরে কর্মরত ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপের সুযোগ ঘোষণা করা হয়েছে। আগ্রহীদের স্টোরি আইডিয়া জমা দিতে হবে। নির্বাচিতরা এমআরডিআইয়ের মেন্টরশিপ সহায়তা পাবেন এবং প্রয়োজনে রিপোর্টিং ব্যয়ও সংস্থাটি বহন করবে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে