স্ট্রিম সংবাদদাতা

বাগেরহাটে খানজাহান আলীর (রহ.) মাজারের দীঘিতে কুমিরের আক্রমণের শিকার কুকুরটি দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। প্রাণীটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসকের করা তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন সদস্যের কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত প্রতিবেদনটি জমা দেয়।
এর আগে ৮ এপ্রিল বিকেলে মাজারের প্রধান ঘাট থেকে কুকুরটিকে দিঘির একমাত্র কুমির ‘ধলা পাহাড়’ টেনে নিয়ে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচিত হয়।
তদন্ত কমিটির প্রধান বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন জানান, ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের সামনে দেওয়া হয়নি। কুকুরটি দুর্ঘটনাবশত পানিতে পড়ে গেলে কুমিরটি সেটিকে শিকার করে।
এদিকে, তদন্তের অংশ হিসেবে ১১ এপ্রিল বিকেলে জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে কুকুরটির ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে নমুনা পরীক্ষার জন্য কুকুরটির মাথা ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানো হয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগ বুধবার (১৫ এপ্রিল) ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায়। এতে নিশ্চিত করা হয়, কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল।
বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী জানান, আক্রান্ত কুকুরটির কামড়ে যারা আহত হয়েছেন, তারা জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তবে আক্রান্তদের অধিকাংশই ইতোমধ্যে টিকা নিয়েছেন।
তিনি আরও বলেন, কুমিরের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই বললেই চলে। কারণ, কুমির স্বভাবতই হিংস্র প্রাণী এবং এ ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে যেসব মানুষ কুকুরটির সংস্পর্শে এসেছেন বা কামড় খেয়েছেন, তাদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। পাশাপাশি কুকুরটিকে কুমিরের মুখে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১১ ঘণ্টা আগে