
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারে জোরালো পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। এসব মামলা পর্যালোচনার জন্য ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগে কোনো হত্যা মামলা ঢালাওভাবে প্রত্যাহার করা হয়নি। তবে বর্তমান প্রক্রিয়ায় কোনো ব্যক্তি যদি মনে করেন তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তবে তিনি যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। জেলা ও কেন্দ্রীয় কমিটি সেটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
আইনমন্ত্রী জানান, মামলাগুলো চিহ্নিত করতে গত ৫ মার্চ জেলা প্রশাসকদের নেতৃত্বে ৪ সদস্যের একটি জেলা কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশগুলো চূড়ান্ত যাচাই-বাছাই করতে গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির পর্যালোচনায় যদি কোনো মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক বা হয়রানিমূলক হিসেবে প্রমাণিত হয়, তবে তা প্রত্যাহারে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এ ধরনের মামলা প্রত্যাহারে একটি বিশেষ কমিটি কাজ করেছিল। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় মামলা প্রত্যাহারের কাজ এগিয়ে নিচ্ছে বলে জানান মন্ত্রী।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে