স্ট্রিম প্রতিবেদক

চেয়ারম্যান নিয়োগকে ঘিরে টানা আন্দোলন ও তীব্র তারল্য সংকটের মুখে ইসলামী ব্যাংকে নতুন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। নবনিযুক্ত পর্যবেক্ষক মো. আশরাফুল আলম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পাশাপাশি বিভিন্ন কমিটির সভায়ও অংশ নেবেন।
এর আগে সকালে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবির)-এর নেতারা ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, ইসলামী ব্যাংকের বর্তমান সমস্যার দ্রুত সমাধান হলে তা পুরো ব্যাংক খাতের জন্য কল্যাণকর হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিজেদের উদ্বেগের কথা জানান এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি (ব্যবস্থাপনা পরিচালক) মাসরুর আরেফিন। এর পরপরই ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগের এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারায় দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক মো. আশরাফুল আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, এর স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা ও বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।
পর্যবেক্ষক হিসেবে মো. আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সব প্রাসঙ্গিক কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও তাঁর পর্যবেক্ষণ সম্পর্কে অবহিত করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে গ্রাহকদের আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তাঁকে বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর পর থেকেই ‘সচেতন গ্রাহক ফোরামের’ ব্যানারে নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে ইসলামী ব্যাংকের ঢাকার দিলকুশার প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একদল গ্রাহক। এই ঘটনার জের ধরে জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার (৯ জুন) ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়।
এদিকে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক আবারও তীব্র টাকার সংকটে পড়েছে। চেয়ারম্যান নিয়োগের পর নানা বিতর্ক ও চলমান আন্দোলনের কারণে ব্যাংকটি থেকে গ্রাহকেরা গত এক সপ্তাহে ৫ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন। আকস্মিক এই বিপুল গ্রাহকচাহিদা সামাল দিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা জরুরি ধার চেয়েছে ব্যাংকটি।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৯ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে