স্ট্রিম প্রতিবেদক

বিরোধী দল আমাদের ভালোবাসেনই না বলে সংসদে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।
মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন।
পার্থ বলেন, ‘আমি বিরোধী দলের একটা জিনিস বুঝি না, উনারা আমাদের ভালোবাসেনই না। আমরা এত চেষ্টা করি। বলে না, "তুম হামসে মোহাব্বাত করো, হাম বেওয়াফা নেহি কারেঙ্গে"। উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। ওই যে পিছে উর্দু বই দেখছি একটা। এখানে বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব অনেক সুন্দর করে কথা বলেন। এখানে অর্ধেক উনার ফ্যান হয়ে গেছে উনার কথার। উনি অনেক সুন্দর করে বলেন, আসুন না। কেন না এটা আমরা করতে পারি না?’
তিনি হাতে সংবাদপত্রের ফটোকপি দেখিয়ে বলেন, ‘"বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে— শফিকুর রহমান", "বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই", মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে আর আমরা সিংহ হয়ে যাচ্ছি! "গণ-অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে, জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা"। ১৬ বছর জিয়া পরিবার থেকে মুক্ত করতে না পেরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালাইছে। এরা সাঁতরে পালাবে। বলে কী! হা হা হা। জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র। জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক-বাহক। জিয়া পরিবার মানে এখন গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। জিয়া পরিবারকে ভাগাবে? আল্লাহ! "আওয়ামী লীগ সরাতে লেগেছে ১৬ বছর, আপনাদের সরাতে ১৬ দিন লাগবে না।" এইসব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই তখন উনি বলেন, আসুন আমরা সবাই এক হয়ে যাই। এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না।’
তিনি আরও বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতাকে সম্মানের সাথে বলতে চাই— আপনি আপনার ঐক্য নিয়ে আপনার দলের ক্লাস নেন। আপনি তাদের বোঝান। আপনি একবার এক কথা বলবেন রাজপথে, গণ-অভ্যুত্থান ডাক দিবেন। কই, আজকে নাহিদ ভাই যাকে জন্মদিনের উইশ করলাম; বলেছে, গুলি নাকি আগে খাবে। আরে কেন মারব তোমাকে? একসাথে যুদ্ধ করেছি দুই বছর আগে। এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনোদিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারব না।’
পার্থর কথার উত্তরে শফিকুর রহমান বলেন, ‘পড়ছি মুসিবতে স্পিকার। সবাই আমাকে ভালোবাসে তো, তাই আমাকে নিয়ে বেশি কচলায়।’

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
৩ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে