স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গোপনে দুই ছাত্রীর ছবি তোলার অভিযোগে দেবাশীষ চৌধুরী (৪৫) নামে যুবদলের সাবেক এক নেতাকে ধরে প্রশাসনের হাতে দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে বৃহস্পতিবার (২ জুলাই) রাত দেড়টার দিকে ছেড়ে দেয় প্রশাসন।
দেবাশীষ চৌধুরীর বাড়ি ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা এলাকায়। তিনি ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। দেবাশীষের বিরুদ্ধে ঢাকার ধামরাইয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলাও রয়েছে।
ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দেবাশীষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে আসেন। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বটতলা এলাকায় গোপনে ছাত্রীদের ছবি-ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা দেবাশীষকে ধরে নিরাপত্তা অফিসে নেন। এরপর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী বলেছেন, খাবার খাওয়ার পর তিনি গোপনে কয়েক ছাত্রীর ছবি তুলেছিলেন। কাজটিকে ভুল বলে স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে কারও অনুমতি ছাড়া এই ধরনের ছবি তুলবেন না বলে অঙ্গীকার করেন।
মুচলেকা নেওয়ার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা উপস্থিত ছিলেন। এই বিষয়ে সেলিম রেজা জানান, দেবাশীষের ঘটনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।

নিরাপত্তা কার্যালয় সূত্র জানায়, দেবাশীষ চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ারের ক্যান জব্দ করা হয়। পরে সেগুলো নষ্ট করা হয়। অভিযোগ উঠেছে, ছাত্রদল নেতা সেলিম রেজার অতিথি হিসেবে দেবাশীষসহ কয়েকজন ক্যাম্পাসে এসেছিলেন। সেলিম হস্তক্ষেপ করাই মুচলেকা নিয়ে দেবাশীষকে প্রশাসন ছেড়ে দিতে বাধ্য হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী স্ট্রিমকে বলেন, প্রশাসনের কর্মকর্তাদের সামনে সেলিম রেজা বলেন– ‘দেবাশীষ চৌধুরী আমার বড় ভাই এবং এই রকম কিছু করার কথা না’। তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়ায় সেলিম রেজা তাঁর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক পরিচয় বারবার ব্যবহার করে প্রশাসনক ঘটনা দ্রুত শেষ করতে বলেন।
এর আগে ২০১৮ সালে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দেবাশীষ চৌধুরীর বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা হয়। এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৬ জুলাই সাভারের গাজীরচট এলাকার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ধামরাইয়ের কেলিয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে তাঁকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেন দেবাশীষ। সেই মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে জামিনে আছেন।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, আমি নতুন যোগদান করেছি। তাই কিছু বলতে পারছি না।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের পর দেবাশীষকে নিরাপত্তা কার্যালয়ে আনা হয়। তিনি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চান এবং ভবিষ্যতে ক্যাম্পাসে প্রবেশ করবেন না অঙ্গীকার দেন। একইসঙ্গে দেবাশীষের ব্যবহৃত গাড়িও ক্যাম্পাসে প্রবেশ করবে না– এসব শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে আগের ধর্ষণ মামলার বিষয়ে জানলে তাঁকে এভাবে ছাড়তাম না।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে