স্ট্রিম প্রতিবেদক

দেশের কারাগারগুলোতে বর্তমানে ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দী আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ৪৫ হাজার ১৩৬ ধারণক্ষমতার বিপরীতে ৭৭ হাজার ৪০ জন বন্দী আটক রয়েছেন।
বুধবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের পরিচালনায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাতের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দীর জন্য ৪৩ হাজার ১০৭ জন এবং নারী বন্দীর জন্য ২ হাজার ২৯ জনের স্থান রয়েছে।
অন্যদিকে বর্তমানে এসব কারাগারে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দী আটক রয়েছেন। এর মধ্যে পুরুষ বন্দী ৭৪ হাজার ৯৬৩ জন এবং নারী বন্দী ২ হাজার ৭৭ জন। ফলে কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দী রাখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী আটক থাকায় কিছু কারাগারে বন্দীদের আবাসন সমস্যা বিরাজ করছে। এ সমস্যা সমাধানে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ; সিলেট কেন্দ্রীয় কারাগার-২; ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ এবং পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে মোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।
এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে