স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। শনিবার (২ মে) সকালে টিএসসি থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিলটি করে ১০-১৫ জনের একটি দল। পরে তাদের মধ্যে দুজনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও দলটিকে বহনকারী একটি মাইক্রোবাসের চালক রুবেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ১০ থেকে ১২ জনের একটি দল টিএসসিতে জড়ো হয়ে ব্যানার নিয়ে মিছিল শুরু করে। কিছু দূর গিয়েই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ছাড়ে। তবে অন্য আরেকটি মাইক্রোবাস ছটকে পড়ার আগে পুলিশ দুজনকে আটক করে।
ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, রাজু ভাস্কর্য এলাকায় মিছিলের ঘটনায় ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জেনেছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, দুজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

.png)

রাজধানীর চকবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাখা ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১০ মিনিট আগে
যদি পুরোনো কফিলের (নিয়োগকর্তা) মাধ্যমে সম্ভব না হয়, তবে কর্মীরা কফিল পরিবর্তন করে আকামা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
১১ মিনিট আগে
বাংলাদেশে দুই, তিন বা চারটি নয় বরং একটিই বিরোধী দল রয়েছে। সেটি জামায়াত ইসলামী। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরে জুলাই সমাবেশের সভাপতির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেছেন।
৪৩ মিনিট আগে
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্যাম্পাসে থমথমে ভাব বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা উদ্বেগ ও উত্তেজনার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন।
১ ঘণ্টা আগে