স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর চকবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাখা ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল তিনটা থেকে সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা ঢাকা শিক্ষা বোর্ড ও চকবাজারের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে মাদ্রাসা শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ (৩০) গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একই সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে হামলায় আহত হন মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব নেছারুদ্দীন রাব্বি (২৬)। আহত রাব্বি বলেন, ‘আমরা দুই-তিনজন শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়।’
এছাড়া সরকারি আলিয়া মাদ্রাসা ও সংলগ্ন এলাকায় ঘটা পৃথক সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা (২৩) ও ধ্রুব (২২) এবং ঢাকা কলেজের শিক্ষার্থী তাওহীদ (২৫) আহত হয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ ও উত্তেজনার জেরে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের জড়ো হতে দেখা গেছে। শাহবাগ মোড়, ঢাবির কেন্দ্রীয় মসজিদসহ আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, সরকারি আলিয়া মাদ্রাসা ও আশেপাশের ঘটনায় ছাত্রদল ও শিবিরের আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
উল্লেখ্য, একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজেও দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১৪ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে