স্ট্রিম প্রতিবেদক

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগকে অপপ্রচার দাবি করে স্পষ্টীকরণ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কোনো গ্রাহকের নির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণকসহ আবেদনের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের সব অভিযোগ ইতোমধ্যে সমাধান করা হয়েছে। তাই এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
এর আগে ফেসবুক পোস্টে বিদ্যুৎ বিভাগ জানিয়েছিল, কোনো প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে সেই পোস্ট সংশোধন করে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়।
গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি আসার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমেও গ্রাহকেরা অসন্তোষ প্রকাশ করেন। অতিরিক্ত বিলের প্রতিবাদে নারায়ণগঞ্জে ডিপিডিসি কার্যালয়ের সামনে গ্রাহক সমাবেশ করে অভিযোগ জমা দেওয়া হয়। রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেয় ‘রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ’ এবং লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে শতাধিক গ্রাহক বিল পুনঃযাচাইয়ের দাবিতে ভিড় জমান।
মাঠপর্যায়ের এই অসন্তোষের মুখে বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থার কর্মকর্তারা জানান, বিল হঠাৎ বৃদ্ধির পেছনে কারণ রয়েছে। জুনে তীব্র গরমের কারণে বিদ্যুতের ব্যবহার ও জাতীয় গ্রিডে চাহিদা বৃদ্ধি পেয়েছিল। এ ছাড়া মে মাসে ঈদুল আজহার ছুটির কারণে নির্ধারিত সময়ের আগেই অনেক এলাকায় মিটার রিডিং নেওয়া হয়, ফলে মে মাসের শেষ সপ্তাহের অন্তত ১০ দিনের ব্যবহারের হিসাব জুনের বিলের সঙ্গে যোগ হয়। এর পাশাপাশি গত ৩ জুন থেকে গ্রাহক বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বিল বাড়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের স্বস্তি দিতে শূন্য থেকে ৫০ ইউনিট (লাইফলাইন) এবং শূন্য থেকে ৭৫ ইউনিটের ব্যবহারকারীদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে। তবে ওপরের ধাপগুলোর ক্ষেত্রে নতুন মূল্যহার প্রভাব ফেলেছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, গণহারে অতিরিক্ত বা ভুতুড়ে বিল করার কোনো ঘটনা ঘটেনি। বিচ্ছিন্নভাবে দু-একটি করণিক ভুল হতে পারে, যা অভিযোগ পাওয়ার পর সমাধান করা হচ্ছে।

.png)

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
২ মিনিট আগে
বিএনপি সরকারের প্রথম পাঁচ মাসে জনদুর্ভোগ ও মানুষের ক্ষোভ বেড়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৩ আগস্ট) মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১২ মিনিট আগে
রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ দিতে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৫ মিনিট আগে
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক বক্তব্য বা অস্থিতিশীলতা সৃষ্টির কাজ থেকে বিরত রাখতে দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার (৩ আগস্ট) ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
১ ঘণ্টা আগে