স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ বাসভবন নির্মাণ বা নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আগের সরকারি বাসভবন গণভবনকে একটি পাবলিক জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের জন্য নিরাপদ ও উপযুক্ত কোনো সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী একটি নিরাপদ এবং সরকারিভাবে নির্ধারিত বাসভবন পাওয়ার অধিকারী উল্লেখ করে রিটে বিষয়টিকে ‘জাতীয় গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে আবেদনে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে স্পষ্ট নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং প্রশাসনিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তা বিবেচনা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।’
রিটকারী আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল জানান, আগামী রোববার হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

সারাদেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সব বিভাগে বিচ্ছিন্নভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
২৩ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চার দিন ধরে অন্ধকারে রয়েছেন ১৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
২৫ মিনিট আগে
হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। আর লক্ষণ পাওয়া গেছে ১ হাজার ১৫১ জনের শরীরে।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীর খাল ও পানিনিষ্কাশন-ব্যবস্থাকে কার্যকর রাখার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার কাজের সমন্বয়ের ১৯ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
৪১ মিনিট আগে