স্ট্রিম সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চার দিন ধরে অন্ধকারে রয়েছেন ১৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
গত শনিবার (২৫ এপ্রিল) রাতে কালবৈশাখীতে মাদারগঞ্জ উপজেলার বিদ্যুতের লাইন ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এতে কড়ইচড়া, চরপাকেরদহ, বালিজুড়ী, জোড়খালী ও গুনারীতলা ইউনিয়নের অন্তত ১৫ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। চার দিন হয়ে গেলেও বিদ্যুৎ না ফেরায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ক্ষতিগ্রস্ত স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। মোবাইল ফোনে চার্জ না থাকায় যোগাযোগ সমস্যায় পড়তে হচ্ছে। ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার পাশাপাশি এলাকায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সেবাও ব্যাহত হচ্ছে। পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবি জানালেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।
পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, ‘ঝড়ে অনেক জায়গায় গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কর্মীরা মেরামত করছেন। জনবল সংকট এবং বৃষ্টির কারণে কিছু এলাকায় মেরামত কাজে দেরি হচ্ছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
২ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
২ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
৪ ঘণ্টা আগে