স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম মহানগরীর খাল ও পানিনিষ্কাশন-ব্যবস্থাকে কার্যকর রাখার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার কাজের সমন্বয়ের ১৯ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উপসচিব আশফিকুন নাহারের স্বাক্ষর রয়েছে।
নতুন গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে। সদস্য হিসেবে রাখা হয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)।
এ ছাড়া জলাবদ্ধতা নিরসন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগ, সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা, বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, গ্যাস বিতরণ সংস্থা এবং পানি উন্নয়ন বিভাগের প্রতিনিধিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। খাল ও জলাবদ্ধতা বিষয়কবিশেষজ্ঞ হিসেবেও একজন সদস্য রাখা হয়েছে।
এর আগে, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা জানায় সরকার। এ প্রেক্ষিতে নতুন এই কমিটি গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

.png)

ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
৩ ঘণ্টা আগে