স্ট্রিম প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে বাউল, ফকির ও সন্ন্যাসীদের ওপর হামলা এবং জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় তাঁদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিষয়টি সংবাদমাধ্যমে জানান রিটকারীদের একজন। এর আগে গত ২১ জুন বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি, ডিএমপি কমিশনার এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে কারণ দর্শাতে বলা হয়েছে। সেই সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মামলায় চার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে। তাঁরা হলেন— ফেসবুক পেজ ‘মাহবুব ক্রিয়েশনস ফোর’ ও ইউটিউব চ্যানেল ‘স্ট্রিট হিউম্যানিটি অব বাংলাদেশ’-এর অ্যাডমিন মো. মাহবুব সরকার, ‘হিউম্যানিটি ফার্স্ট বিডি’র অ্যাডমিন মুফতি সোহরাব হোসেন আশরাফী, যুগ্ম অ্যাডমিন মোহাম্মদ আফসার আহমেদ এবং ‘কেএম রিয়াজ’ চ্যানেলের অ্যাডমিন কে এম রিয়াজ। তাঁদের বিচারের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ, ডিএজি মো. জাহিদুল ইসলাম এবং এএজি মো. জাকির হোসেন, মো. হুমায়ুন কবির সিদ্দিকী, মো. তানভীর প্রধান ও শারমিন হামিদ। শুনানিকালে রাষ্ট্রপক্ষ অন্তর্বর্তী আদেশের বিরোধিতা করেছিল বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে ‘নারী পক্ষ’-এর প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আমেনা মুহসিন, সুরেশ্বর দরবার শরিফের পীর সাহেব হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী, অধ্যাপক গীতি আরা নাসরিন, লেখক আলতাফ পারভেজ, শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, চিত্রশিল্পী নজীর আমিন চৌধুরী জয়, সাংবাদিক মাহাথির মুহাম্মদসহ বাউল ও মাজার সংশ্লিষ্ট ২৯ জন ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এই রিট দায়ের করেন।

.png)

মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠাতে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা।
২ মিনিট আগে
দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসতে আরও দুই থেকে তিন মাস লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ২০২৪ সালে টিকাদান ক্যাম্পেইন না চালানো এবং নীতিগত গাফিলতিতে যে ঘাটতি তৈরি হয়েছিল, তারই ফল বর্তমান হামের প্রাদুর্ভাব।
২০ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় চুরির অপবাদে জজ আলী বিশ্বাস (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরের দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট গ্রামের করিম মণ্ডলের মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাঁকে ডেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
৪০ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে