স্ট্রিম প্রতিবেদক

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রান্তিক গ্রাহকদের ওপর আর্থিক চাপ কমাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির মূল প্রস্তাবের প্রতিফলন ঘটিয়ে ট্যারিফ পুনর্নির্ধারণের জন্য এই আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
গতকাল বুধবার (৩ জুন) পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ জারি করে বিইআরসি। বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারিতে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বাড়িয়ে গড়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা।
আজ বিদ্যুৎ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ওপর গণশুনানি করে বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়।
বিইআরসির পুনর্নির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে পিডিবির পাঠানো প্রান্তিক বা লাইফলাইন গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি। এর ফলে প্রান্তিক গ্রাহকরা, বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে। এতে তাঁদের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
এতে বলা হয়েছে, দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে। ফলে প্রান্তিক গ্রাহকদের জন্য পুনর্নির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
'পুনর্নির্ধারিত ট্যারিফ পর্যালোচনা করে প্রান্তিক গ্রাহকদের জন্য পিডিবি প্রেরিত প্রস্তাবের আলোকে পুনর্নির্ধারণের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে বিইআরসিকে অনুরোধ করে পত্র পাঠানো হয়েছে। আশা করা যায়, বিইআরসি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।'

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৩ ঘণ্টা আগে