স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠা নিয়ে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক স্টাফের বিরুদ্ধে। এর প্রতিবাদে ট্রেন আটকে দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন যাত্রী ও স্থানীয়রা। এতে স্টেশনের আটকা পড়ে সুন্দরবন এক্সপ্রেস ছাড়াও ঢাকা-খুলনা রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ।
শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহতরা হলেন শফিউল আওয়াল সুমন (৪০) ও তাঁর বাবা আব্দুর রহিম (৬৫)। অভিযুক্ত স্টাফের বাড়ি চুয়াডাঙ্গায় বলে দাবি করেন সুমন। তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় ব্যক্তি ও আহতরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছে। সেখান থেকে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে অসুস্থ মা-বাবাকে নিয়ে ট্রেনে উঠতে গেলে শফিউল সুমনকে বাধা দেন রেলওয়ের একজন স্টাফ। তাঁর মাকে ধাক্কা দিলে তিনি স্টেশনে পড়ে যান। পরে বগির ভেতরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই স্টাফ সুমন ও তাঁর বাবাকে ছুরিকাঘাত করেন। এতে তাদের দুজনের হাতের বিভিন্ন স্থানে কেটে যায়। পরে উপস্থিত লোকজন তাদের ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা ট্রেনটি স্টেশনে আটকে বিক্ষোভ শুরু করলে লোকোমাস্টার ও ট্রেন পরিচালক ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁরা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
লোকোমাস্টার শাখাওয়াত হোসেন, ‘স্টেশনে আমি টেন চালু করছি, এমন সময় খ-বগি থেকে চেন টানায় ট্রেন বন্ধ করি। তবে কে ছুরিকাঘাত করেছে, সেটা বলতে পারছি না।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন বলেন, দুজনের ছোট ইনজুরি হয়েছে। তাদের হাতের রগ কাটেনি। দ্রুতই তাদের ছেড়ে দেওয়া হবে।
কোর্ট স্টেশন ইনচার্জ ইতি খাতুন জানিয়েছে, প্রশাসন ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

.png)

ভারতে আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সিলেটের ১১ দলীয় সমাবেশে তিনি বলেন, ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। বাংলাদেশের জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।
৩৫ মিনিট আগে
বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
৩৭ মিনিট আগে
দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়।
২ ঘণ্টা আগে