স্ট্রিম প্রতিবেদক

প্রতিরক্ষা বাজেটের স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। তিনি প্রশ্ন তুলেছেন, ৭ হাজার কোটি টাকা দিয়ে দেশের অখণ্ডতা রক্ষা করা সম্ভব কি?
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আতিক মোজাহিদ বলেন, ‘প্রতিরক্ষা খাতের বাজেট দেওয়া হয়েছে মাত্র ৪২ হাজার কোটি টাকা, যার ৩৫ হাজার কোটি টাকাই পরিচালনা ব্যয়। বাকি ৭ হাজার কোটি টাকায় কি দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা সম্ভব?’
দেশের ভূ-রাজনৈতিক ও সীমান্ত এলাকার সার্বিক সংকটের চিত্র তুলে ধরে আতিক মোজাহিদ বলেন, ‘পাশের দেশ মিয়ানমার সীমান্তে যুদ্ধ চলছে। এছাড়া পার্বত্য তিন জেলায় তিনটি সক্রিয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে, বিশেষ করে কুকি-চিনের বিরুদ্ধে সেনাবাহিনীর দুটি ডিভিশন কাজ করছে। এই পরিস্থিতিতে ৭ হাজার কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিয়ে কি প্রতিরক্ষা হবে?’
তিনি আরও বলেন, ‘এই সীমিত সক্ষমতা দিয়ে কি সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তা রক্ষা করা সম্ভব? আমাদের প্রয়োজন এক ডজনেরও বেশি আধুনিক ফ্রিগেট ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। অথচ উন্নয়ন খাতের এই ৭ হাজার কোটি টাকা দিয়ে কোনো ধরনের আধুনিকায়ন বা উন্নয়নই সম্ভব নয়।’
বিমানবাহিনীর দুর্বলতার চিত্র তুলে ধরে আতিক মোজাহিদ বলেন, ‘১৯৬০ সালের ডিজাইনের চৈনিক যুদ্ধবিমান এফ-সেভেন এবং মিগ-২৯ দিয়ে কোনোমতে কাজ চালাচ্ছি আমরা।’

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে