স্ট্রিম সংবাদদাতা

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ লোগোর খামে উড়ো চিঠি পাঠিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে ডাকযোগে পাঠানো চিঠিটি হাতে পাওয়ার কথা জানিয়েছেন উপজেলার চিনাডুলী ইউনিয়নের মোহাম্মদ সবুজ। তিনি ৩ নম্বর চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
হলুদ রঙের কাগজে হাতে লেখা চিঠিতে সবুজকে গালাগাল করা হয়েছে। প্রেরকের নাম-ঠিকানাবিহীন চিঠিতে লেখা, তুই (সবুজ) নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করব না, তোঁকে গাছের সঙ্গে লটকিয়ে মারব, ইনশাআলল্লাহ। অপেক্ষা করতে থাক। তোঁর কোন বাপ আছে, তোকে বাঁচাবেনি।
জানতে চাইলে সবুজ বলেন, ‘আবু তালেব নামে এক ব্যক্তি চিঠিটি বাড়ির সামনে ফেলে যান। পরে ডাক অফিসে গেলে, তাঁরা চিঠিটি ইসলামপুরে আসছে, ওই ঠিকানায় পাঠানোর কথা জানান।’

তিনি বলেন, ‘আমার বিএনপি, আওয়ামী লীগ কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তারপরেও কে, কেন চিঠি দিলেন, বলতে পারছি না। পরিবারসহ নিজে আতঙ্কে রয়েছি।’
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি তাঁর জানা নেই। এখন পর্যন্ত এই বিষয়ে থানায় কেউ অভিযোগও করেননি।

.png)

জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
১২ মিনিট আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
১ ঘণ্টা আগে
মীনা বাজার সুপারশপকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসন পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
গ্যাসের চাপ না থাকায় নারায়ণগঞ্জের ৩৩ সিএনজি পাম্পের ৩০টিই বন্ধ। বাকি তিন পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন সিএনজিচালিত যানের চালকেরা। দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের।
১ ঘণ্টা আগে