স্ট্রিম সংবাদদাতা

এবার ঈদুল ফিতরে বাড়ি ফেরা মানুষের কাছ থেকে সড়কে কোনো পরিবহন এক টাকাও বাড়তি ভাড়া নিচ্ছে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘বাংলাদেশের কোনো পরিবহনে ১০০ টাকা নয়, এক টাকাও ভাড়া বেশি নেওয়া হয় নাই। বরং আমি নিজে গিয়ে দেখেছি, তাঁরা আরও কোনো কোনো জায়গায় ২৫ থেকে ৩০ টাকা কম নিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি।’
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘যারা এই (বেশি ভাড়ার) অভিযোগ করেছে, আপনারা বলেন, কোন পরিবহনে কার কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে, এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পটুয়াখালীর দুমকি উপজেলার মধ্যবর্তী পান্ডব-পায়রা নদীর ওপর নলুয়া বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বেলা ৩টার দিকে দুমকিতে সেতুর ভিত্তিফলক উন্মোচন করেন মন্ত্রী শেখ রবিউল আলম। এতে অংশ নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) আলতাফ হোসেন চৌধুরী ও বরিশাল-৬ আসনের এমপি আবুল হোসেন খান।
জেলার সড়ক বিভাব সূত্রে জানা গেছে, নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্প ২০২১ সালে একনেকে অনুমোদন দেয় তৎকালীন সরকার। এর প্রায় ৫ বছর পর সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। আধুনিক ডিজাইন ও হেলথ মনিটরিং সিস্টেম সম্পন্ন সেতুটি তৈরিতে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি টাকা। ওপেক ফান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হতে যাওয়া সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন। দীর্ঘদিনের প্রতীক্ষিত এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপিত হওয়ায় উচ্ছ্বাসিত ওই এলাকার লোকজন।
অনুষ্ঠানে পটুয়াখালী-১ আসনের এমপি এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের ২৫ লাখ মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে জেলা জেলা বিএনপির সভাপতি ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

.png)

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
গত ৫ আগস্ট উদ্বোধন হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে বিজ্ঞপ্তি দিয়েও এখনো নিয়োগ দেওয়া হয়নি কোনো কর্মকর্তা-কর্মচারী। ফলে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) আর অতিরিক্ত দায়িত্বে আসা লোক দিয়ে চলছে গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি।
৮ ঘণ্টা আগে
সর্বশেষ সিনেট অধিবেশন হয়েছে ১০ বছর আগে। এরপর সরকার পতনসহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে–বাইরে নানা পরিবর্তন ঘটে গেছে। গত বছরের শেষদিকে দীর্ঘ অচলায়তন ভেঙ্গে ছাত্র সংসদের নির্বাচনও হয়েছে। কিন্তু সিনেট অধিবেশন হয়নি, হওয়ার কোন লক্ষণও দেখছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৮ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
৯ ঘণ্টা আগে