স্ট্রিম প্রতিবেদক

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের আলোচনায় নিজের সংশ্লিষ্টতা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মুফতি হারুন ইজহার। ‘ভুল তথ্য’ প্রচার করে ধর্মীয় উত্তেজনা না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি।
দুই দিন আগে ‘সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ ৯০ শতাংশ কনফার্ম’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দেন এম এম সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। সেখানে তিনি উল্লেখ করেন, পর্বতের চূড়ায় ঘুরতে গিয়ে কোনো মসজিদ পাননি তিনি। একথা তিনি জানান, চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার শিক্ষক মুফতি হারুন ইজহারকে। মসজিদ নির্মাণ করা হবে জানিয়ে হারুন ইজহার তাঁকে নির্মাণের অর্থ জোগাড় করতে বলেন।
দ্রুত এই স্ট্যাটাসটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই ঘটনার সমালোচনা করে ফেসবুকে অনেকে সোচ্চার হন। এ ঘটনায় রোববার (১৭ আগস্ট) সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি।
সোমবার এই ঘটনার ব্যাপারে জানতে চাইলে স্ট্রিমকে হারুন ইজহার বলেন, এই ঘটনার পর তাঁর কাছে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে লাগাতার ফোন আসছে।
এরপর তিনি তাঁর লিখিত একটি বক্তব্য পাঠান স্ট্রিমকে। এই বক্তব্যটি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়েছে। বক্তব্যটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—
‘ঢাকার কিছু তরুণ আলেম উদ্যোক্তা গতকাল আমার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। আমি তখন সফরে বের হচ্ছিলাম, মাত্র কয়েক মিনিট কথা হয় তাদের সঙ্গে। এ সময় তিনি সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির এলাকায় কোনো মসজিদ নির্মাণের অভিপ্রায় তারা ব্যক্ত করেননি। তারা শুধু বলেছেন, পর্যটকদের জন্য উপযুক্ত কোনো জায়গায় একটা মসজিদ দরকার এবং এ বিষয়ে তারা অর্থায়নে আগ্রহী। আমি তাদের এর জন্য সাধুবাদ জানাই। আর আমিও মনে করি ইকোপার্ক অংশে মুসলিম পর্যটকদের সুবিধার জন্য ইবাদাতখানা নির্মাণের জন্য প্রশাসনের সঙ্গে পরামর্শ করে একটা উদ্যোগ নেয়া যায়।
কিন্তু বাস্তব ঘটনার বিপরীতে একটি মহল এ বিষয়ে প্রোপাগাণ্ডা চালিয়ে হিন্দু সমাজকে উস্কানি দিয়ে যাচ্ছে। ভুল তথ্য প্রচার করে ধর্মীয় উত্তেজনা না ছড়ানোর জন্য সবার কাছে অনুরোধ করছি।’

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩১ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে