দলের ভেতরে-বাইরে ষড়যন্ত্র, প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে দলের ভেতরে ও বাইরের নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেক ষড়যন্ত্র হচ্ছে দলের বিরুদ্ধে। অনেক ষড়যন্ত্র হবে আপনার বিরুদ্ধে। আপনি দয়া করে সাবধান থাকবেন।’

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস দাবি করেন, দলের ভালো কাজও কিছু খারাপ মানুষের কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারেক রহমানের উদারতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সব সময় ও সব ক্ষেত্রে উদার হওয়া যায় না। জিয়াউর রহমানের মৃত্যু স্বাভাবিক ছিল না। খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে এমন কথা আমি বলছি না, তবে যেভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা আমাদের কাম্য ছিল না।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘নেতাকে ফাঁকি দেওয়া মানে নিজেকে, দেশকে ফাঁকি দেওয়া।’ তিনি বলেন, দলের ভেতরে ও বাইরে যারা ষড়যন্ত্র করছেন, তাঁদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সঠিক তথ্য নেতৃত্বের কাছে পৌঁছে দিতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত