মাকামের সংবাদ সম্মেলন
স্ট্রিম প্রতিবেদক

সারাদেশে গত গত এক বছরে ৯৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৪৬৮ জন আহত এবং অন্তত ৩ জন নিহত হয়েছেন।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সুফি-সমাজকেন্দ্রিক গবেষণা প্রতিষ্ঠান ‘মাকাম’ (সেন্টার ফর সুফি হেরিটেজ)।
সংবাদ সম্মেলনে মাকামের কো-অর্ডিনেটর মোহাম্মদ আবু সাঈদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে ১৩৪টি মাজার হামলার খবর পাওয়া গেলেও মাকাম অনুসন্ধান করে ৯৭টি হামলার ঘটনা নিশ্চিত করেছে। এই হামলার বেশির ভাগই ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এই দুই বিভাগে মোট ৬৪টি হামলা হয়েছে, যা মোট ঘটনার দুই-তৃতীয়াংশ।
হামলার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধর্মীয় মতবিরোধের কারণে ৫৯টি, স্থানীয় বিরোধে ২১টি, রাজনৈতিক প্রতিহিংসায় ১৬টি এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে ১টি হামলা হয়েছে। হামলার শিকার মাজারগুলোর মধ্যে ৪৪টি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এছাড়া সমসংখ্যক মাজারে বাৎসরিক উরস আয়োজন বন্ধ হয়ে গেছে।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, অন্তত ২৩টি হামলায় ‘নারায়ে তাকবির/আল্লাহু আকবার’ স্লোগান দেওয়া হয়েছে। মাকামের দাবি, হামলাগুলোতে প্রধানত ‘তৌহিদি জনতা’র নেতৃত্ব শনাক্ত করা গেছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের প্রাথমিক তথ্যও পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষতিগ্রস্ত মাজার ও দরগাহগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে মাকামের পক্ষ থেকে দেশের ১২টি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে। দলগুলোর নির্বাচনী ইশতেহারে মাজার পুনর্সংস্কারের বিষয়টি অন্তর্ভুক্ত করারও প্রস্তাব দেওয়া হয়েছে।
মাকামের পরিচালনা পর্ষদের সদস্য ইমরান হুসাইন তুষারের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক তাহমিদাল জামি, ‘ব্লাস্ট’-এর প্রতিনিধি আহমেদ ইব্রাহীম, সেন্টার ফর ইসলামিক হেরিটেজের সহ-সমন্বয়ক মুহাম্মদ মিজানুর রহমান এবং মাকাম রিসার্চ টিমের সদস্যরা। এছাড়া হামলার শিকার মুর্শিদপুর দরবার ও চাঁদপুরী শাহ দরবারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

.png)

দিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ করে দেওয়ার বিষয়টি ভারতীয় নীতি-নির্ধারকদের পরিকল্পিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
৪ মিনিট আগে
হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৭৩৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
২৬ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চালুর প্রথম দিনেই টিকিট নিয়ে বিশৃঙ্খলার দেখা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলেও টিকিট জটিলতায় দীর্ঘ অপেক্ষায়ও অনেকে ঢুকতে পারেননি।
৩৮ মিনিট আগে
যান চলাচল নির্বিঘ্ন করতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের রেলবাজার এলাকায় ২০২৩ সালে রেলওয়ে ওভারপাস নির্মাণ-প্রকল্প হাতে নেয় সওজ। এক বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি তিন বছরেও। এরই মধ্যে দুই দফায় প্রকল্পের ব্যয় বেড়েছে ৪০ শতাংশ। কাজ বন্ধ থাকায় যানজট নিরসনের প্রকল্পই উল্টো সৃষ্টি করছে তীব্র যানজট।
১ ঘণ্টা আগে