স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১২ আসনের (তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর) বিএনপি-সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের মিছিলে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের (ফুটবল প্রতীকের) সমর্থকদের হামলায় পাঁচ কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হচ্ছেন আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫), ও আব্দুর রহমান সাকিন (৩০)।
আহতদের দেখতে এসে কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক বলেন, ‘আমরা আমাদের ১২ আসনের মগবাজার মীরবাগ এলাকায় মিছিল শেষে ফেরার পথে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের কর্মী মাসুমের নেতৃত্বে ৩০-৪০ জন আমাদের কর্মীর ওপর হামলা করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
সাইফুল হক বলেন, হামলাকারীদের শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। এর আগে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সাইফুল হক বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ব্যাপারে মামলা করবেন বলেও জানান তিনি।
সাইফুল হক আরও বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ঢাকা-১২ আসনে কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখানে বাড়তি নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ আশা করছি।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬