স্ট্রিম প্রতিবেদক

আগানগর ইউনিয়নের বাসিন্দা আবদুল হাকিমের এক হাত ভাঙা৷ কিছুদিন আগে দুর্ঘটনার শিকার হয়ে হাতপাতালে ভর্তি হয়েছেন৷ কিছুটা সুস্থ হওয়ায় বাবা আবদুল হাকিমকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন তাঁর ছেলে মোহাম্মদ লিটন৷ একই কেন্দ্রে শাশুড়িকে নিয়ে এসেছেন এক পুত্রবধূ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-৩ আসনের কেরানীগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজে এই চিত্র দেখা যায়৷
জানতে চাইলে স্ট্রিমকে লিটন বলেন, ‘আব্বা কিছুদিন আগে দুর্ঘটনায় হাত ভেঙেছেন৷ এখন একটু সুস্থ৷ পাঁচ বছর পরে একবার ভোট দিতে পারি৷ তাই তাঁকে নিয়ে আসলাম৷’
আবদুল হাকিম স্ট্রিমকে বলেন, ‘আমি একা চলতে পারি না৷ বয়স হয়েছে৷ তার ওপর হাত ভাঙা৷ তাই ছেলেকে নিয়ে এসে ভোট দিলাম৷ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি৷ কোনো সমস্যা হয়নি৷
শুধু আবদুল হাকিম বা লিটন নয়, সকালে থেকেই কেন্দ্রে ভিড় করেছেন ভোটাররা৷ উৎসবের আমেজে নিজের ভোট প্রয়োগ করছেন তাঁরা৷
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কেরানীগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভিড় করতে শুরু করেছেন ভোটাররা৷ কেউ আসছেন বন্ধুদের সঙ্গে আবার কেউ পরিবার নিয়ে৷ বাবা, মা, ছেলে-মেয়ে নিয়েও আসছেন অনেকে৷ সবার মধ্যে ভোটের আনন্দ দেখা গেছে৷

কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে দেখা গেল, একজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র থেকে বের হচ্ছেন এক নারী৷ কথা বলে জানা গেল, তাঁর নাম সোনিয়া বেগম৷ বৃদ্ধ নারী তাঁর শাশুড়ি৷ বয়সের ভারে হাঁটতে পারেন না৷
স্ট্রিমকে সোনিয়া বলেন, ‘ভোট তো উৎসবের মতো৷ শাশুড়ি এই উৎসবে আসতে চাইলেন৷ কিন্তু উনি একা হাঁটতে পারেন না৷ তাই আমিই তাঁকে নিয়ে এলাম৷’
সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন কিনা জানতে চাইলো সোনিয়া বলেন, ‘কোনো সমস্যা হয়নি৷ সুষ্ঠুভাব নিজের পছন্দ মতো ভোট দিয়েছি৷’

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে মহিবুজ্জামান কচি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, জামায়াত নেতার ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
৩ মিনিট আগে
চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ওয়ার্ড জামায়াতের আমির শরীফ জিসান আটক হয়েছেন। পৌরসভার ৯ নং ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩১ মিনিট আগে
নিজ কেন্দ্রে ভোট দিয়ে ভোটের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনা-৫ আসনের পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী।
৩৮ মিনিট আগে