স্ট্রিম প্রতিবেদক

কিছু স্থানে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানায় দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিস্থিতি, অংশগ্রহণের চিত্র, অনিয়মের অভিযোগ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
মূল বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের ইতিহাসে অন্যতম প্রত্যাশিত ও উৎসবমুখর একটি নির্বাচন হচ্ছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। সকাল থেকেই নারী-পুরুষ, বিশেষ করে তরুণ ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, যা সারাদেশে উৎসবের আবহ তৈরি করেছে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্ম, যারা আগে ভোট জালিয়াতি, কম ভোটার উপস্থিতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বা রাতের ভোটের মতো ঘটনা দেখেছে, তাদের কাছে এবারের নির্বাচন একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে। দ্রুত কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের পথ উন্মুক্ত করবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশ তৈরি এবং একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই গণভোট গুরুত্বপূর্ণ।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বলেও জানান তিনি।
ইতিবাচক পরিবেশের পাশাপাশি বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগও তোলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, বরিশালের ভোলায় বুধবার দলের নেতাকর্মী ও পোলিং এজেন্টদের ওপর হামলা হয়েছে। অনেক জায়গায় তাদের কাজ করতে দেওয়া হয়নি। ভোটের দিনও ভোলা-২ আসনে সংঘর্ষ ও সন্ত্রাসী তৎপরতার খবর পেয়েছেন।
এ ছাড়া কুমিল্লা-৮ (বরুড়া) আসনে কিছু মানুষ নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে এবং পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোটের এক প্রার্থীর এলাকায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, এজেন্টদের হুমকি দেওয়া ও শারীরিকভাবে লাঞ্ছিতের তথ্যও পেয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে সব ক্ষেত্রে কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যারা অনিয়ম করছে তারা হতাশাগ্রস্ত এবং নিজেদের দেউলিয়াত্ব প্রমাণ করছে। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং এর ব্যত্যয় হলে জনগণের কাছে সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের এ নেতা বলেন, ভোটের আগের দিন কিছু ঘটনায় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন তাদের কাছে হতাশাজনক মনে হয়েছে। অতীতে ফ্যাসিবাদী সরকারের সময়ে কিছু গণমাধ্যম চাপে ছিল এবং কেউ কেউ সহযোগিতাও করেছে। আবার ২০২৪ সালের আন্দোলনের সময় অনেকেই ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে সম্প্রতি কিছু প্রতিবেদনে নিরপেক্ষতার অভাব অনুভব করেছেন।
গণমাধ্যম যেন নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও জবাবদিহিতার জায়গায় অটল থাকে—এটাই তাদের প্রত্যাশা বলেও জানান।
সমাপনী বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দিনের শুরুটা ভালো হয়েছে, সন্ধ্যাটাও ভালোভাবে শেষ হোক চান।

ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। একটি নীরব ব্যালট বিপ্লব হবে ইনশা আল্লাহ।’
২ ঘণ্টা আগে
মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিরোধের জেরে দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও বিএনপির অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। পুলিশ ৩ জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। দুই শফিকই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুরের আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে এসে মুখোমুখি হন।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে জুবাইদা রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এর আগে সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানও।
৪ ঘণ্টা আগে