জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নিজে দেবেন না ভোট, ব্যালট বিপ্লবের আহ্বান পাটওয়ারীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ০৭
কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। একটি নীরব ব্যালট বিপ্লব হবে ইনশা আল্লাহ।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তিনি আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পরে সকাল ১১টার দিকে মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শনে যান। এরপর মির্জা আব্বাস যে কেন্দ্রে ভোট দেবেন, সেই মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রও পরিদর্শন করেন পাটওয়ারী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় জোট নির্বাচন পর্যবেক্ষণ করছে। দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখনও পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে। প্রশাসন ভালো ভূমিকা রাখছে।

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দুপুরের পর থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ঝামেলা করার চেষ্টা করতে পারে। আমরা সতর্ক আছি।’

এদিকে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী নিজে ভোট দেবেন না। নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক শীর্ষ নেতা ঢাকা স্ট্রিমকে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনের ভোটার হলেও তিনি নির্বাচন করছেন ঢাকা-৮ আসনে। ফলে তিনি ভোট দেবেন না।

ওই নেতা বলেন, ‘যতটা জানি, তিনি ভোট দেবেন না। ঢাকা-৮ আসনে সময় দিচ্ছেন, সে জন্য হয়তো ভোট দেওয়ার সময় পাবেন না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত