স্ট্রিম প্রতিবেদক

নতুন বছরের পাঠ্যবই এ বছরের ডিসেম্বরেই বার্ষিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে আজ সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যেই আমাদের নতুন পাঠ্যপুস্তক প্রস্তুত রাখতে হবে। নতুন বছরের শুরুতেই যেন যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে যায়। আমরা আশা করছি, ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা চলাকালেই তাদের হাতে বইগুলো পৌঁছে দিতে পারব।’
পাঠ্যবই ছাপার দরপত্র প্রক্রিয়া চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দিয়ে দেব। এরপর তারা (প্রকাশকেরা) ছাপার কাজ শুরু করবে। এ বিষয়ে প্রয়োজনীয় তদারকির জন্য আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিবিও রয়েছে। আমরা আগামী দিনে সুন্দরভাবে বই বিতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’
আগামী বছরের শিক্ষাক্রমে কিছুটা পরিমার্জন আসছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৪ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে