স্ট্রিম প্রতিবেদক

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুটি পৃথক বিবৃতিতে এ অভিনন্দন জানান তারা।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন পোড়খাওয়া সেনাপতি এবং সুষ্ঠু রাজনীতির বিকাশে তার সাধনা সর্বজনবিদিত।
এমন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, যে আশাবাদ নিয়ে তিনি বঙ্গভবনে যাচ্ছেন, সেই আশাবাদকে তিনি কাজে রূপান্তর করতে পারবেন বলে বিশ্বাস প্রকাশ করা হয়।
অন্যদিকে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নবনির্বাচিত রাষ্ট্রপতি তার সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষা করবেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।