স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা-সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিবেদনটিকে অনুমাননির্ভর বলে দাবি করেন।
প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, তবে পড়িনি। সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। তবে আমি না দেখে বলতে পারব না।’
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ার চেষ্টা করছে।
সরকার এই প্রতিবেদনকে গুরুত্ব দিচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না। সংবাদমাধ্যম থেকে যতটুকু শুনেছি, সেখানে বলা হয়েছে জাতিসংঘ অনুমান করেছে যে এরকম হতে পারে। অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ওপর আমরা নির্ভর করতে পারি না এবং কোনো পদক্ষেপও নিচ্ছি না।’
বর্তমান সরকারের ছয় মাস পূর্তিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলব যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতেআরও সময় লাগবে। এখন মাত্র ছয় মাস পার হলো।’
বিগত ১৮০ দিনের সরকার পরিচালন ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। বাস্তবায়ন করা এবং নতুন শুরু—এমন অনেক কর্মসূচি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার একাধিক সংকটময় মুহূর্ত সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।’

.png)

আমদানির চেয়ে রপ্তানি তুলনামূলক বেশি হওয়ায় রপ্তানিমুখী বন্দর হিসেবে বিবেচিত হয় আখাউড়া স্থলবন্দর। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে উচ্চ চাহিদা সম্পন্ন বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। যার প্রভাব পড়ে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে।
২৭ মিনিট আগে
সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানা ও নিবন্ধন বাতিলের বিধান করছে সরকার।সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পর্যালোচনা সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার
৪১ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৮১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮১৬
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জেলা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা দেন। মৃত্যুদণ্ড পেয়েছেন- অনিক (২৭), আকাশ খান ওরফে সাঈদুর রহমান (৩৬) ও বাবু ওরফে চান্দি বাবু (৪৫