স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে জেলা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন অনিক (২৭), আকাশ খান ওরফে সাঈদুর রহমান (৩৬) ও বাবু ওরফে চান্দি বাবু (৪৫)।
সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার আলম পারভেজের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দেওভোগের মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে সীমান্তকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায় তারা।
গুরুতর আহত সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, মামলায় মোট ২৭ জন সাক্ষী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন।
আইনজীবী জানান, এর আগে অনিকের বিরুদ্ধে পাঁচটি, আকাশের বিরুদ্ধে ১০টি এবং চান্দি বাবুর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চান্দি বাবুর বিরুদ্ধে এক সবজি ব্যবসায়ীকে ছিনতাইয়ের সময় হত্যা এবং আকাশের বিরুদ্ধে থাকা ১০টি মামলার মধ্যে একটিতে ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগ রয়েছে। অন্য মামলাগুলো করা হয়েছে মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসের অভিযোগে।
রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহত সীমান্তের বাবা। তিনি রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

.png)

আমদানির চেয়ে রপ্তানি তুলনামূলক বেশি হওয়ায় রপ্তানিমুখী বন্দর হিসেবে বিবেচিত হয় আখাউড়া স্থলবন্দর। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে উচ্চ চাহিদা সম্পন্ন বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। যার প্রভাব পড়ে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে।
৫ মিনিট আগে
সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানা ও নিবন্ধন বাতিলের বিধান করছে সরকার।সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পর্যালোচনা সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার
১৯ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৮১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮১৬
২৬ মিনিট আগে
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিবেদনটিকে অনুমাননির্ভর বলে দাবি করেন। প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, তবে পড়িনি। সে