নতুন বিধিমালা/সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা, নিবন্ধন বাতিল

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পর্যালোচনা সভা। ছবি: পিআইডি

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানা ও নিবন্ধন বাতিলের বিধান করছে সরকার। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পর্যালোচনা সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। পাশাপাশি অন্য কোনো উৎস থেকে রিচার্জ করলে ব্যাটারিচালিত ই-রিকশাকে নতুন করে নিবন্ধন দেওয়া হবে না। পূর্বে দেওয়া নিবন্ধনের নবায়নও করা হবে না।

অটোরিকশার নিবন্ধন কর্তৃপক্ষের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এখন থেকে অটোরিকশার নিবন্ধন আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রদান করবে না। পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন ও পৌরসভা থেকে নিবন্ধন হবে। এ-সংক্রান্ত আইন জাতীয় সংসদে পাস হয়েছে। বর্তমানে ওই আইনের আলোকেই বিস্তারিত বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালাতে নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত চূড়ান্ত করা হবে।

প্রতিমন্ত্রী জানান, অটোরিকশার নিবন্ধনের আবেদনের আগে বুয়েট অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হবে। ফিটনেস সার্টিফিকেট সংগ্রহের পর তাতে ট্রাফিক পুলিশের সই নিতে হবে। পরে সেই সার্টিফিকেট সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিয়ে অটোরিকশার নিবন্ধন চূড়ান্ত করতে হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা, নিবন্ধন বাতিল