স্ট্রিম সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দুই নেতার বাড়িতে হামলা ও লুটের অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) দুপুরে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় প্রয়াত প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুস এবং শনিবার (৮ আগস্ট) রাতে কারাবন্দি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতে হামলা-লুট হয়।
আবদুল কুদ্দুস ২০২৩ সালের ৩০ আগস্ট মারা যান। তিনি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে পাঁচবার এমপি হন। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৫-৩০টি মোটরসাইকেলে এসে একদল লোক আবদুল কুদ্দুসের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাঁচ ভেঙে যায়।
আবদুল কুদ্দসের ছেলে আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন জানান, বর্তমানে তাদের কেউ বাড়িতে থাকেন না। রোববার দুপুরে হঠাৎ কয়েকজন ফাঁকা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। তিনি বলেন, থানায় গেলে উল্টো হয়রানি করা হতে পারে– এজন্য অভিযোগ দেওয়া হয়নি।
এর আগে শনিবার (৮ আগস্ট) গভীর রাতে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ নেতা রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতে লুটের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় সাত ভরি স্বর্ণের গহনা ও দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার।
সবুজের স্ত্রী রিক্তা জানান, সন্তানদের নিয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। প্রাচীর টপকে অপরিচিত ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়েন। ভয়ে সন্তানদের নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে সকালে ফিরে আলমারি ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রিক্তা বলেন, ‘আমার স্বামী নাশকতার মামলায় বর্তমানে নাটোর জেলা কারাগারে বন্দি। বাড়িতে আমরা নিরাপত্তাহীন। থানায় গেলে মামলা নেবে, সেই ভরসা পাই না।’
গুরুদাসপুর থানার ওসি রিয়াজ হাসান জানান, একটি মিছিল যাওয়ার পথে প্রয়াত আবদুল কুদ্দুসের বাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে তারা জেনেছেন। রেজাউল করিমের বাড়িতে লুটের খবরও লোকমুখে শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নিয়ামত উল্লাহর ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষের সময় নিয়ামত গুরুতর আহত হন।
৫ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ডের শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে ছাত্রদল নেতাকর্মী ও ছাত্রজনতা। রোববার ইউএনওকে অবরুদ্ধ করে রাখেন তারা।
৩৬ মিনিট আগে
বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। রোববার (৯ আগস্ট) দুপুরে প্রসিকিউশন কার্যালয়ের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২ ঘণ্টা আগে
তামাকজাত পণ্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কতা প্রদানের হার গত বছরের তুলনায় ৩ শতাংশ বেড়ে ৮৮ শতাংশ হয়েছে। তবে আইন অনুযায়ী সতর্কতার পরিমাপ ও স্থান মেনে চলায় ঘাটতি দেখা গেছে।আইন অনুযায়ী তামাকজাত পণ্যের মোড়কে ছবিসহ ৫০ শতাংশ স্থানজুড়ে সতর্কবার্তা দেওয়ার কথা।
২ ঘণ্টা আগে