স্ট্রিম প্রতিবেদক

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্পসহ ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা।
আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২০৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় করা হবে। প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন, ৫টি সংশোধিত এবং একটির মেয়াদ বাড়ানো হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘পদ্মা ব্যারাজ (১ম পর্যায়)’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন)’ এবং ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন)’। এ ছাড়া জেলা শহরগুলোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যার কেন্দ্রে উন্নীত করার প্রকল্পও অনুমোদন পেয়েছে।
একই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন)’, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস নির্মাণ বা পুনর্নির্মাণ’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সুবিধা সম্প্রসারণ’ প্রকল্প অনুমোদিত হয়েছে। তালিকায় আরও রয়েছে ‘চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধন)’ এবং ময়মনসিংহে একটি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের পাইপলাইন নির্মাণ প্রকল্প।
বৈঠকে পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের দুটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এগুলো হলো ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

.png)

শেরপুর শহরের বিসিক শিল্পনগরীতে জেলার একমাত্র বেসরকারি হিমাগার ‘তাজ কোল্ড স্টোরেজ’-এ অ্যামোনিয়া গ্যাস লিকেজে প্রায় ৫৭ হাজার বস্তা আলু নষ্ট হয়ে গেছে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।
২৬ মিনিট আগে
রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং ঝিনাইদহ-৪ আসনে দলটি থেকে নির্বাচন করেন।
৪৩ মিনিট আগে
লক্ষ্মীপুর পৌরসভায় ৭ কোটি ৩৭ লাখ টাকার সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এতে কাজটির তদারকির দায়িত্ব অবহেলায় উপ সহকারী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে শোকজ করেছে পৌর প্রশাসন।
১ ঘণ্টা আগে
কক্সবাজারে টেকনাফে নাফ নদীর তীর থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে নাফ নদী ও সীমান্ত উপকূল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হলো।
২ ঘণ্টা আগে