স্ট্রিম প্রতিবেদক
মানবিকতা বিবেচনায় আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
জামায়াতের আমির বলেন, ‘সম্প্রতি আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে অনেক কথা হয়েছে। আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না। শুধু মানবিকতার দিক থেকে হাসাপাতালটি চালু করার বিষয়ে সরকারকে বিবেচনা করার অনুরোধ করব।’
শফিকুর রহমান বলেন, ‘এই হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল। এর সঙ্গে প্রায় সাড়ে ৭০০ ছাত্রের এবং প্রায় সমপরিমাণ নার্সের সম্পর্ক। এরা বই পড়ে ডাক্তার হতে পারবে না, নার্সও হতে পারবে না। বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করেই হাসপাতাল বন্ধ রাখা হলে ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? অনুরূপ বিদেশ থেকে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার আগ্রহ থাকবে না। তাতে কি দেশের লাভ হবে?
স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ। পল্লি স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত একই চিত্র। ধারণক্ষমতার দুই-তিন গুণ রোগী টার্ন ওভার হয়। রোগীদের সুস্থ হওয়ার আশায় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মেঝেতে শুয়ে থাকতে হয়। এ ক্ষেত্রে অনুরোধ, যদি অবকাঠামোতে কোনো দুর্বলতা থাকে আগে তা মেরামতে গুরুত্ব দেন। যদি লজিস্টিক সাপোর্টের শর্টেজ থাকে সেগুলো সংযুক্ত করেন। ম্যানপাওয়ার শর্টেজ আছে, আগে সেটা দক্ষতার ভিত্তিতে পূরণ করেন। বিদ্যমান সেবা কেন্দ্রগুলো আগে মানে আনেন।’
বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘স্বাস্থ্য সেবার উন্নয়নে কোনো ভিশন আমার কাছে ধরা পড়ে না। স্বাস্থ্যব্যবস্থাকে একটা ভিশনারি স্বাস্থ্য ব্যবস্থায় নিতে হবে, এটি সম্ভব। আমাদের মধ্যে প্রতিভার অভাব নেই, পরিবেশের অভাব। এই পরিবেশ নিশ্চিত করা হোক।’

.png)

সারা দেশে চলমান ভ্যাপসা গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আগামী ১০ দিন সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ।
২ মিনিট আগে
তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা এবং উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে যেকোনো মূল্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
২২ মিনিট আগে
ব্যবসা নিবন্ধনের সময় গড়ে ৩৫৫ থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। সোমবার (২৯ জুন) সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।
২৫ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে