স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নাজনীন আক্তার (২০)। নিহত নাজনীনের মা পারভীন আক্তারের দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে নতুন ভবনের অষ্টম তলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে নাজনীন লাফিয়ে পড়েন। তিনি নিচে থাকা একটি প্রাইভেট কারের ওপর পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নাজনীনের মা জানান, দুই মাস আগে তাঁর মেয়ে কিডনি রোগে আক্রান্ত হন। গত রোববার তাঁকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নাজনীনের স্বামীর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসার খরচ বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না।
কান্নাজড়িত কণ্ঠে মা পারভীন আক্তার বলেন, “রোববার সন্ধ্যার দিকে মেয়ে আমাকে বলেছিল—মা, তোমাদের আর কষ্ট দেব না, তোমরা আমার মেয়েটিকে দেখে রেখো। এর কিছুক্ষণ পরেই বাথরুমে যাওয়ার কথা বলে সে আট তলার ফাঁকা জায়গা দিয়ে লাফিয়ে পড়ে। এতে আমার মেয়ে সাথে সাথেই মারা যায়।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, “আমরা জানতে পেরেছি নিহত রোগী কিডনি জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
নিহত নাজনীনের বাবার নাম জালাল খন্দকার। তাঁদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানায়।

.png)

ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
৩ ঘণ্টা আগে