স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কৃষি ও কৃষক রক্ষা কমিটির উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অব্যবস্থাপনা ও মনু প্রকল্পের পাম্পগুলো সচল না রাখায় সংকট দীর্ঘস্থায়ী হয়েছে। দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা না করলে বড় ধরনের কৃষি বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
বক্তারা বলেন, আমন মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে মনু প্রকল্পের আটটি পাম্প নিয়মিত চালু থাকলে হাওরের অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হতো, কিন্তু নানা অজুহাতে সেগুলো অধিকাংশ সময় বন্ধ রাখা হয়েছে। ফলে কয়েক হাজার হেক্টর জমি ও বীজতলা তলিয়ে থাকায় কৃষকরা মাঠে নামতে পারছেন না, যা সময়মতো চারা রোপণ ব্যাহত করে কৃষি অর্থনীতিতে বড় ক্ষতির শঙ্কা তৈরি করছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আটটি পাম্প পূর্ণ সক্ষমতায় চালু করে পানি নিষ্কাশন নিশ্চিত না করা হলে কৃষকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রুমেল আহমদসহ স্থানীয় সুশীল সমাজ ও কৃষক প্রতিনিধিরা বক্তব্য দেন। স্মারকলিপিতে অবিলম্বে পানিনিষ্কাশনের ব্যবস্থা এবং কাওয়াদীঘি হাওরের কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে