স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের ১৮ কোটি জনগণকে না বেছে ভারত দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকেই প্রাধান্য দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের বিশেষ দিনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ভারতের এ পদক্ষেপ বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি চরম অবমাননাকর।
এনসিপি দাবি করে, এ ঘটনা বাংলাদেশের প্রতি ভারতের নীতি আবারও পরিষ্কার করেছে। ভারত বাংলাদেশের জনগণের পরিবর্তে একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে, যা দুই দেশের সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ-ভারত আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার আহ্বান জানায় দলটি। একই সঙ্গে এ বিষয়ে দৃশ্যমান ও ফলপ্রসূ কূটনৈতিক উদ্যোগ গ্রহণে ব্যর্থতার জন্য বাংলাদেশ সরকারের জবাবদিহিও দাবি করেছে এনসিপি।
শেখ হাসিনাকে কোনো দ্বিপক্ষীয় রাজনৈতিক সমঝোতার হাতিয়ার বানানোর বা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকার ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে।
৮ ঘণ্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তার স্পষ্ট ব্যাখ্যা দরকার।
১৩ ঘণ্টা আগে
ব্যাগটি খুলে ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা চিঠি পান। চিঠিটিতে লেখা, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের?
১৪ ঘণ্টা আগে
দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, আমদানিনির্ভরতা কমানো, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সব বড় চুক্তির জাতীয় অডিটের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
১৫ ঘণ্টা আগে