স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন। বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকদের হেনস্তা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তিনি বলেছেন, এসব ঘটনায় প্রশাসনের দুর্বলতা স্পষ্টভাবে ধরা পড়ছে, যা সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে আশঙ্কা তৈরি করছে।
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়ারহাট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মাকে ভোট দিতে নিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন বলেন, গত রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে তাদের কাছে খবর এসেছে। বিভিন্ন জায়গায় মারামারি, হেনস্তা ও মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, শাপলাফুল প্রতীকের সমর্থকসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হুমকি-ধামকি ও হামলার ঘটনাও ঘটেছে, যা তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
আখতার অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময়ও তাদের কর্মীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে নারী কর্মীদের হেনস্তার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এক নারী কর্মীর স্কার্ফ ছিনিয়ে নেওয়া, প্রচারণার মাইক কেড়ে নেওয়া এবং তাদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগও করেন তিনি।
এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেন বলেন, তাঁদের এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে এবং বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়া হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর কাছে মনে হয়েছে, প্রশাসন এখনো পর্যন্ত দৃঢ়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এই দুর্বলতা সারাদিন অব্যাহত থাকলে ভোটের ফলাফল নিয়েও শঙ্কা তৈরি হতে পারে এবং সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

প্রশাসনের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে রংপুর-৪ আসনের প্রার্থী আখতার বলেন, স্বচ্ছতা, সতর্কতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা তাদের পাশে থাকবে।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আখতার হোসেন বলেন, রংপুর-৪ আসনে শাপলাফুল প্রতীকের পক্ষে জনসমর্থনের একটি জোয়ার তৈরি হয়েছে। দিন শেষে ভোটাররা এই প্রতীককেই বেছে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। শুধু অল্প ব্যবধানে নয়, বরং বড় ব্যবধানে জয়ী হওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী বলে জানান।
রংপুর-৪ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৪৪টি বুথে ভোটগ্রহণ চলছে। এই আসনে বিএনপির এমদাদুল হক ভরসা, এনসিপির আখতার হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিশের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাসার (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
শেরপুর সদরে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেনকে (৪৮) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও, আগে থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। তবে চোখে পড়ার মতো নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি।
১১ মিনিট আগে
নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত ফলাফল শিটে (রেজাল্ট শিট) স্বাক্ষর ও সিল দিয়ে রাখার অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে