স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণসামগ্রী উন্মুক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ছাড়া আশপাশের এলাকায় তিনটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ এবং বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে।
ঢাকা মহানগরের শ্যামলী ও মিরপুর রোড এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১২টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
একই দিনে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে রামপুরা ব্রিজ ও শ্যামলী এলাকায় পরিচালিত শব্দদূষণ বিরোধী অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কয়েকটি যানবাহনের চালককেও সতর্ক করা হয়।
অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী সাভার এলাকায় পরিচালিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৫টি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পাশের কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্কবার্তা প্রদান করা হয়।
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ২ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত সারা দেশে মোট ৫৮৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১৩টি মামলায় ৬ কোটি ৯ লক্ষ ৯০ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করেছে। এ সময়ে ১২টি প্রতিষ্ঠান থেকে তিন ট্রাক সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ, ১১টি অবৈধ কারখানা সিলগালা এবং ৪১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এ ধরনের দূষণবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে